ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিরাইয়ে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৫, ১০:৫৮ পিএম

দিরাইয়ে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ও উপজেলা যুবলীগ নেতা রায়হান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

রায়হান মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়ার ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি দিরাই বাজারে ঘোরাফেরা করছিলেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগে সক্রিয় ছিলেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, “অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা রায়হান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।”

ইএইচ

Link copied!