ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ০১:১১ পিএম

সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ শ্রী রপন মন্ডল (৪২) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩৪০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর-চিলমারী খারিজাথাক সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

আটক শ্রী রপন মন্ডল মুন্সিগঞ্জ জেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে। বিজিবির তথ্য মতে, চোরাচালানের সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী মোঃ নুর আলম সরকার (৩৫) পালিয়ে যায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট বাজারমূল্য ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে দৌলতপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন, “সীমান্তে অবৈধ স্বর্ণ পাচারসহ যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিআরইউ

Link copied!