ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৫, ০৬:২৪ পিএম

আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া শাখার উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭ জন উপকারভোগীর মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় এক লক্ষ পঁইত্রাল্লিশ হাজার টাকার যাকাত বিতরণ করা হয়। যার মধ্যে একজনকে ৫ হাজার টাকা, দুইজনকে ৪ হাজার টাকা এবং ৪৪ জনকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, "সরকারি সহায়তা প্রাপ্তির এ ধারা চলমান থাকবে। যাকাত হচ্ছে সাম্যের প্রতীক, যা দরিদ্র মানুষের জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে।"

ইএইচ

Link copied!