ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

উপজেলা হিসাবরক্ষণ অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কার্যক্রম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৩, ২০২৫, ০৬:৩৭ পিএম

উপজেলা হিসাবরক্ষণ অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কার্যক্রম

টাঙ্গাইলের নাগরপুরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী (১২–১৫ মে) বিশেষ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেবা কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। সেবা প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী দিনে এক সরকারি কর্মকর্তার হাতে জিপিএফ চূড়ান্ত বিল বাবদ একটি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যা উপস্থিত সেবাগ্রহীতাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, অডিটর তাপস সূত্রধর, জুনিয়র অডিটর অলি সাহা, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. সোয়েব খানসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “জনসেবার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিশেষ আয়োজনের মাধ্যমে আমরা সেবার গুণগত মান বৃদ্ধি এবং জনসাধারণের কাছে আরও সহজে সেবা পৌঁছে দিতে কাজ করছি।”

এ সময় স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেনশনভোগী ও সাধারণ সেবাপ্রত্যাশীরা সেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!