ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে ভিক্টর ভিলেজ হ্যাচারিকে ২ লাখ টাকা জরিমানা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মে ১৪, ২০২৫, ০৬:৩০ পিএম

গোয়ালন্দে ভিক্টর ভিলেজ হ্যাচারিকে ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে অবস্থিত ভিক্টর ভিলেজ হ্যাচারিকে পরিবেশ সংরক্ষণ আইনের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এ জরিমানা আদেশ দেওয়া হয়। 

অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং গোয়ালন্দ ঘাট থানার একটি পুলিশ দল।

জানা গেছে, হ্যাচারিটি দীর্ঘদিন ধরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল, যা আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এছাড়া, তারা নির্ধারিত কোনো অনুমোদন ছাড়াই পরিবেশ সংবেদনশীল এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। পরিবেশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!