ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জমি নিয়ে বিরোধে হামলা: নাগরপুরে ১ জন নিহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৯, ২০২৫, ০৩:৫১ পিএম

জমি নিয়ে বিরোধে হামলা: নাগরপুরে ১ জন নিহত

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

সোমবার সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন আব্দুল জব্বার (৬০), তিনি মৃত চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি নেতা মো. বাদশা মিয়ার সঙ্গে চাচাতো ভাই জব্বারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, সরকার পরিবর্তনের পর বাদশা মিয়া তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে শরিকদের সম্পত্তি দখলের চেষ্টা চালান।

রোববার আদালতে হাজিরা দিয়ে ফেরার পর বাদশা মিয়া জব্বারের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যার জেরে সোমবার সকাল ৬টার দিকে বাদশা মিয়া তার দলবলসহ জব্বারের বাড়িতে হামলা চালান।

হামলায় আব্দুল জব্বার ছাড়াও রবিউল (২১), আজিজ (৩৫), আলী (৫৫) এবং লাল হোসেন (৫০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা আফরোজ জানান, “আনুমানিক হাসপাতালে আনার আগেই জব্বার মিয়ার মৃত্যু হয়েছে।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ইএইচ

Link copied!