ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৫, ০৩:৩৫ পিএম

ঈদে টাঙ্গাইল মহাসড়ক  নিরাপদ রাখতে ১৭  পদক্ষেপ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে  ঢাকা টাঙ্গাইল যমুনাসেতু  মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে  বক্তব্য রাখেন,  ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে: কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো.আব্দুল্লাহ আল মামুন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মাহবুব হোসেন, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাবেল ও টাঙ্গাইলে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

সড়ক নিরাপত্তার সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বক্তারা বলেন, ঈদে ঘরমুখো  মানুষের  যাত্রা নির্ভীঘ্ন না ও আরামদায়ক   করার লক্ষ্যে  ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন মহাসড়কে ওভারলোড ট্রাক,কাভাড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলমপাটি,চাঁদাবাজি কর্মকাণ্ডে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও  র‍্যাবের টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া বন্ধে নেয়াসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআরইউ

Link copied!