ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৪ দফা দাবিতে নাটোরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধ

নাটোর প্রতিনিধি:

নাটোর প্রতিনিধি:

মে ২২, ২০২৫, ০৪:০৫ পিএম

৪ দফা দাবিতে নাটোরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধ

সারাদেশের মতো নাটোরেও ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, নাটোর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “ফার্মেসি ব্যবসা টিকিয়ে রাখতে ওষুধের বিক্রয় কমিশন বাড়ানো জরুরি। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে কোম্পানিকে ফেরত নিয়ে প্রতিস্থাপন করতে হবে।”

তাঁরা আরও দাবি জানান, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, সহসভাপতি আতিকুল ইসলাম দুলাল, কার্যনির্বাহী সদস্য সালেহিন শুভ, ওয়াসিফ উল হক তুষারসহ আরও অনেকে।

ব্যবসায়ীরা জানান, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের পথে যাবেন তাঁরা।

বিআরইউ

Link copied!