ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে আবারও বিএসএফের পুশ-ইন, আটক ২২

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

মে ২৪, ২০২৫, ০৩:৫৬ পিএম

সীমান্তে আবারও বিএসএফের পুশ-ইন, আটক ২২

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ফের ২২ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ মে) সকালে উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বিজিবির একটি টহল দল ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ওই ২২ জনকে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা থেকে আটক করে।

তিনি বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। তারা সবাই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে ফেরত এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

এর আগে গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, বিজিবির কাছে শুনেছি ২২ জনকে আটক করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের থানায় হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

বিআরইউ

Link copied!