ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

মে ২৫, ২০২৫, ১১:৫৩ এএম

আখাউড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মেলায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আখতার খান, ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, আশতোষ ভৌমিক, সাদ ইবনে আলম, আব্দুর রহমান, নাজির আশীষ দাস ও আব্দুল আহাদ প্রমুখ।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

বিআরইউ

Link copied!