ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভূমিসেবায় ডিজিটাল ছোঁয়া, ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি:

মে ২৫, ২০২৫, ০১:৩৯ পিএম

ভূমিসেবায় ডিজিটাল ছোঁয়া, ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ‘জনবান্ধব ভূমি সেবা, ডিজিটাল বাংলাদেশ গড়া’ স্লোগানে রোববার জেলা প্রশাসন চত্বরে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।

উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম, সহকারী কমিশনার (ভূমি) অফিস, রাজস্ব সার্কেল, সাব রেজিস্ট্রি অফিস ও সেটেলমেন্ট অফিসসহ মোট আটটি স্টলে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির।

জেলা প্রশাসক বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও সহজসাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।’

বিআরইউ

Link copied!