ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় ব্র্যাকের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

মে ২৫, ২০২৫, ০৩:১৭ পিএম

মাটিরাঙ্গায় ব্র্যাকের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্র্যাকের আয়োজনে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের উৎস নির্মূলে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে কার্যক্রম পরিচালনা করেন।

রবিবার (২৫ মে) মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরার উদ্বোধনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের এই ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ শ্লোগানকে সামনে রেখে মাস্ক ও পরিচ্ছন্নতার সরঞ্জাম হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকায় মশার জন্মস্থল ধ্বংসে কাজ করেন।

ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ জরুরি। নিয়মিত কর্মসূচি চালিয়ে জনগণকে আরও বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা হবে।

বিআরইউ

Link copied!