ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মে ২৯, ২০২৫, ০৩:৫০ পিএম

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সরিষাঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজনদের দাবি, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাইদুর সকালবেলা নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন। সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ‘লাটা হাম্বা’ (ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাইদুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

বিআরইউ

Link copied!