ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

মে ৩১, ২০২৫, ০৩:৫০ পিএম

ভাঙ্গুড়ায় দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

পাবনার ভাঙ্গুড়ায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে র‍্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মেন্দা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ দুপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

র‍্যাব ও ভাঙ্গুড়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন হলেন লালমনিরহাটের উত্তর সাপটানা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান ইসলাম (২২) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘলগ্রাম এলাকার হামিদ সরকারের ছেলে রিদয় সরকার (২৬)।

অভিযানে মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও ২,৭৯০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে— তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রি করে আসছিল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!