ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাম পাড়তে গাছে উঠে পড়ে গেলেন কৃষক, প্রাণ গেল কাজল মিয়ার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জুন ১, ২০২৫, ০২:২৬ পিএম

জাম পাড়তে গাছে উঠে পড়ে গেলেন কৃষক, প্রাণ গেল কাজল মিয়ার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. কাজল মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের একটি জামগাছে ওঠেন কাজল মিয়া। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তিনি নিচে পড়ে যান। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মির্জাপুরের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।’

বিআরইউ

Link copied!