ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৫, ০৫:১৭ পিএম

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস। রোববার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

বরিশাল নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মাদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দুগ্ধ খামারি ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা দুধের পুষ্টিগুণ, নিরাপদ দুধ উৎপাদন, খামার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিআরইউ

Link copied!