ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কুড়িগ্রাম নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৫, ০৫:৩৫ পিএম

কুড়িগ্রাম নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫।

রোববার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা. স্বপন কুমার রায় এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।

বক্তারা বলেন, দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে, আর এ লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে।

দুগ্ধপানকে উৎসাহিত করতে এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে হওয়া দরকার বলে মনে করেন খামারিরা।

বিআরইউ

Link copied!