ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ী পৌরসভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ২, ২০২৫, ০৪:৫১ পিএম

পলাশবাড়ী পৌরসভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকায় অসহায়, দরিদ্র ও দুঃস্থ ১ হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

এ সময় উপস্থিত ছিলেন— থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম. শহীদ উল্লাহ ভূঞা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনসুর আলমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ

Link copied!