ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেনীর বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৩, ২০২৫, ০৯:০২ পিএম

ফেনীর বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান

ফেনীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। 

মঙ্গলবার তিনি জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে খতিয়ে দেখেন এবং সেখানে উপস্থিত ইজারাদার, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার হাবিবুর রহমান গরু ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, “প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে হবে। বাজারে জাল টাকা সনাক্তের জন্য মেশিন রয়েছে, প্রয়োজনে তা ব্যবহার করুন। গরু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দায়িত্বে অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অপস্) মুঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসন ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবসায় সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইএইচ

Link copied!