ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর শিবিরকর্মীর মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

জুন ১৩, ২০২৫, ০২:৪১ পিএম

বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর শিবিরকর্মীর মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার শিবিরকর্মী মেরাজুল ইসলাম তমাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিহত তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সে নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিল।

আজ শুক্রবার সকাল ৯ টায় কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে নিখোঁজ তমালের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, গত (১১ জুন) বুধবার সকালে বাবা-মা সহ পরিবারের ১১ জন সদস্য মিলে এক সাথে বেড়াতে যায় কাজিপুর উপজেলাধীন যমুনা নদীর মেঘাই ঘাটে। সেখানে মামাতো ভাইয়ের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে। এক পর্যায়ে নদীতে গোসল করা অবস্থায় মামাতো ভাইয়ের সাথে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে তমাল। তার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় তমাল নদীতে ডুবে গেছে। তারপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবারিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর আত্মীয়-স্বজনরা যমুনা নদীর বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করছিল।

শুক্রবার সকাল ৯ টায় নদীর ঐ একই স্থানে তার মরদেহ হঠাৎ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তমালের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

আরও জানা যায়, নিহত তমাল তার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। মাত্র কয়েক মাস বয়সী একটি ছোট্ট বোন আছে তমালের। এই ঘটনায় নয় মাইলের জামালপুর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ জুম্মা নিহত তমালের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

বিআরইউ

Link copied!