ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সুবর্ণচরে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী প্রতিনিধি:

জুন ১৩, ২০২৫, ০৩:৫০ পিএম

সুবর্ণচরে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে নগদ ৪১ হাজার টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার পাশের নিজাম উদ্দিনের চায়ের দোকানসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইসমাইল হোসেন সুবর্ণচরের চরমজিদ গ্রামের বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে।

জেলা ডিএনসি সূত্র জানায়, ইসমাইল দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মাদক কারবারি আবুল কালাম আজাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ এলাকায় চালান করে আসছিলেন। এতে তার সহযোগী ছিল পলাতক আসামি নূপুর। এবারও ইয়াবার বড় একটি চালান নিয়ে এলাকায় ফেরার সময় ডিএনসির অভিযানে ধরা পড়েন ইসমাইল। অভিযানের সময় নূপুর পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থানায় একটি এজাহার দিয়েছেন। তবে মামলাটি তদন্ত করবে ডিএনসি নিজেই।

বিআরইউ

Link copied!