ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে নিজ সহযোগীসহ সোহেল মেম্বার গ্রেপ্তার

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জুন ১৩, ২০২৫, ০৫:২২ পিএম

আড়াইহাজারে নিজ সহযোগীসহ সোহেল মেম্বার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইউপি সদস্য সোহেল মেম্বার ও তার সহযোগী ফজলুল হক ওরফে ফজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল-প্লাজা এলাকায় র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও র‍্যাবের ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত সোহেল মেম্বার (৩৮) আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার সহযোগী ফজলুল হক ফজু (৩০) একই গ্রামের আউয়ালের ছেলে।

র‍্যাব জানায়, আইনানুগ কার্যক্রমের জন্য দুজনকেই আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, সোহেল মেম্বারের বিরুদ্ধে থানায় মাদক, হত্যা চেষ্টাসহ অন্তত ১৪–১৫টি মামলা রয়েছে। অন্যদিকে ফজু বিরুদ্ধে রয়েছে সন্ত্রাস, অপহরণ ও ছিনতাইয়ের চার-পাঁচটি মামলা, যেগুলোর বেশির ভাগ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায়।

বিআরইউ

Link copied!