ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৪, ২০২৫, ০২:৩৩ পিএম

নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত দেশব্যাপী ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২৫’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি লিয়াকত হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্রবিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দিপন এবং কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির।

এ সময় ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শামীম চৌধুরী বাবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ইএইচ

Link copied!