ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দৌলতদিয়ায় টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুন ১৪, ২০২৫, ০৭:৪৮ পিএম

দৌলতদিয়ায় টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 

শনিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির টিকিট কাউন্টারের বিরুদ্ধে মটরসাইকেল, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

ঘাটে সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘাটে ব্যাপক যাত্রী ও যানবাহনের চাপ। একাধিক পরিবহন চালক অভিযোগ করে জানান, টিকিট কাউন্টারের কর্মীরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছেন। অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে টিকিট না দেওয়া ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ করেন তারা। এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান চালকরা।

তবে দৌলতদিয়া লঞ্চ ট্রাফিক সুপারভাইজার শিমুল জানান, ঈদের আগের মতো ঈদের পরেও ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং লঞ্চ ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কেউ যদি অনিয়ম করে ভাড়া আদায় করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!