ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি প্রতিনিধি:

জুন ১৫, ২০২৫, ০৫:১২ পিএম

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল হাকিম উপজেলার খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, কারা করেছে—তা এখনো স্পষ্ট নয়। তবে সকাল ১১টার পর এই ঘটনা ঘটে বলে শুনেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ৯–১০ জনের একটি সশস্ত্র দল ফুলতলি গ্রামে ঢোকে। তারা হাকিমকে লক্ষ্য করে পাঁচ-ছয় রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হাকিমের মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা এখনো সন্ত্রাসীদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!