ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মাওলানা আব্দুর রউফ ইউসুফী

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আলেমদের জাতীয় সংসদে পাঠাতে হবে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুন ১৫, ২০২৫, ০৭:৫৪ পিএম

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আলেমদের জাতীয় সংসদে পাঠাতে হবে

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় দিরাই থানা পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবি।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মালিক চৌধুরী, মাওলানা কেফায়েত উল্লাহ আযহারী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মুশতাক আহমেদসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মাওলানা শুয়াইব আহমদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দিরাই-শাল্লা এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সড়ক, শিক্ষা ও চিকিৎসা অবকাঠামোর চরম অবহেলা লক্ষ্য করা যায়। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক ইসলামী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

মাওলানা জুনাইদ আল হাবিবি বলেন, “দিরাই এসে মনে হচ্ছে, এ যেন দেশের বাইরে কোনো অঞ্চল। এত অবহেলিত একটি উপজেলা! জনগণের কল্যাণে কাজ না করলে এমপি হয়ে লাভ নেই।” তিনি আরও বলেন, “দীর্ঘদিনের ফ্যাসিবাদের শাসন দেখেছেন আপনারা। এবার পরিবর্তনের হাওয়া বইছে। সিদ্ধান্ত আপনার, কারা আপনাদের জন্য কাজ করবে।”

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ ইউসুফী বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলাম রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন আমাদের কর্মীরা। আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করছি যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায়।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব এবং দিরাই-শাল্লা আসনে ড. শুয়াইব আহমদ আমাদের প্রার্থী হবেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে। আগের ফ্যাসিবাদী শাসন যাতে পুনরায় ফিরে না আসে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার চলবে না। আলেম-উলামাদের বাদ দিয়ে জাতি গঠন সম্ভব নয়। নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয়েছে, আমরা আশা করি যথাসময়ে নির্বাচন হবে এবং আমরা জমিয়তের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

ইএইচ

Link copied!