ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাদুল্লাপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

জুন ১৭, ২০২৫, ০৫:২০ পিএম

সাদুল্লাপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ জুন) ভোররাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের দক্ষিণ হিংগারপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তাদের অভিযোগ, সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। পুড়ে যায় ঘরের আসবাবপত্র, পোশাক, খাদ্যদ্রব্য, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।

রবিউল ইসলাম বলেন, ‘আমাদের চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা নিঃস্ব।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়েছে গোটা ঘর।

ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র আল কোরআন শরিফ, যা দেখে বিস্মিত ও আবেগাপ্লুত গ্রামবাসী।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!