ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, দেয়াল ধসে দগ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৫, ০১:২৯ পিএম

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, দেয়াল ধসে দগ্ধ ৫

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একটি ঘরের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিতপুর মণ্ডল মার্কেট এলাকার বাধিয়ারপাড় মহল্লায় জুয়েল আহমেদের মালিকানাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—জাহানারা (৫০) শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছেন, জুয়েল (২২) ৬ শতাংশ, শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (৩০)। অন্যদের দগ্ধ হওয়ার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেশীরা জানান, সকালে জাহানারা রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দেয়াল ধসে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা রিজভী বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম জানান, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের ভেতর জমে ছিল। রান্নার সময় চুলার আগুনে সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে দেয়াল ধসে পড়ে এবং কয়েকজন দগ্ধ হন। তবে সিলিন্ডারটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!