ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জুন ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম

কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আলাউদ্দিন (৩৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন নাহার টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে আলাউদ্দিন বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকায় নাহার টাওয়ারের পঞ্চম তলায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে গাঁথুনির কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে ভবনের চারপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!