ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দৌলতপুরে সেনাবাহিনী-পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৫:২২ পিএম

দৌলতপুরে সেনাবাহিনী-পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতা (৪৪) নামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর একটি দল এবং দৌলতপুর থানা পুলিশ অংশ নেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতাকে আটক করা হয়েছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে।”

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

ইএইচ

Link copied!