ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৭:০০ পিএম

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপন্যা রাণী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের বাচোর (মাস্তানি টাউন) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপন্যা রাণী ওই গ্রামের শ্রীকান্ত ওরফে ডংকই রায়ের একমাত্র কন্যা।

বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অপন্যার বাবা-মা তাকে বাড়িতে রেখে একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সময় বাড়িতে একা থাকা অপন্যা পাশের এক শিশুর সঙ্গে টিভি দেখতে গিয়ে টিভির সংযোগ দিতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অপন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!