ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৭:৩৭ পিএম

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র মেরাজ হোসেন (২৪) ও অনিক মিয়া (২৬) নামে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের বাউরা ইউনিয়নের নবীনগর সরকারপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেরাজ হোসেন পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে এবং অপর নিহত অনিক একই এলাকার একরামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মেরাজ ও অনিক মোটরসাইকেলে করে বড়খাতার বড় মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর সরকারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ হোসেন নিহত হন এবং অনিক গুরুতর আহত হন।

স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান, অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হলে তিনিও পথে মারা যান।”

ইএইচ

Link copied!