ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নীলফামারীতে বিএনপির সেমিনার: তৃণমূল নেতাদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

জুন ২১, ২০২৫, ০৪:০২ পিএম

নীলফামারীতে বিএনপির সেমিনার: তৃণমূল নেতাদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, দর্শন ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সেমিনার।

শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া” শীর্ষক এ সেমিনারে জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতারা অংশগ্রহণ করেন।

আলোচনায় শহীদ জিয়ার রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রাসঙ্গিকতা ও তাৎপর্য তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও দেশের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

সেমিনারে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্থানীয় সরকারকে কার্যকর করা, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও বাস্তবভিত্তিক অর্থনৈতিক রূপরেখা বিষয়ে বিশদ আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু বলেন, “দলের আদর্শ ও কর্মসূচিকে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সময়োপযোগী। এর মাধ্যমে কর্মীদের রাজনৈতিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি আরও সুস্পষ্ট হবে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে তৃণমূল পর্যায়ে এ ধরনের শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ইএইচ

Link copied!