ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২১, ২০২৫, ০৪:৫০ পিএম

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার শরীরে থাকা স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। 

শুক্রবার রাতে উপজেলার মানাজী শিকদারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত হনুফা বেগম ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে তিনি ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হলে পরিবারের লোকজন তার ঘরে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা পাওয়া যায়। পরে ঘরে প্রবেশ করে বিছানার উপর গলাকাটা অবস্থায় হনুফার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

পরিবারের দাবি, নিহতের গলায় প্রায় তিন ভরি স্বর্ণের চেইন ছিল, যা ঘটনার পর থেকে নিখোঁজ। তারা ধারণা করছেন, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বর্ণালংকার লুটের বিষয়টিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে থানা সূত্র।

ইএইচ

Link copied!