ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জে জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ২১, ২০২৫, ০৫:১৪ পিএম

কালীগঞ্জে জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোকছুদুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিন্টু মিয়া এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল।

সভায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বর্ষা গাছ লাগানোর উপযুক্ত সময়। যার অনুপ্রেরণায় আজকের এই কর্মসূচি, তিনি সারা বাংলাদেশের কৃষকের নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবেই আজ এই কর্মসূচি। ডা. জোবাইদা রহমানের জন্মদিনে ঔষধি নিম, কাঠাল, পেয়ারা, জলপাই, মেহগনি, কদমসহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে।

প্রধান অতিথি ওসমান আলী বিশ্বাস বলেন, ডা. জোবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক। তিনি বিসিএসে (স্বাস্থ্য ক্যাডার) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দিলেও ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে চাকরিতে থাকতে পারেননি। তবু তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এবং স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হবে, আর তার পরিপ্রেক্ষিতে ডা. জোবাইদা রহমানের চাকরিতে পুনর্বহাল এবং দেশের চিকিৎসা খাতে তার অবদান নিশ্চিত করা সম্ভব হবে।

আয়োজকরা জানান, জলবায়ু সুরক্ষা এবং পরিবেশ সচেতনতা বাড়াতে বিএনপি ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!