ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে ডাইং কারখানা পরিদর্শনে পেট্রো বাংলার চেয়ারম্যান ও তিতাসের এমডি

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জুন ২১, ২০২৫, ০৬:১৯ পিএম

আড়াইহাজারে ডাইং কারখানা পরিদর্শনে পেট্রো বাংলার চেয়ারম্যান ও তিতাসের এমডি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তীব্র গ্যাস সংকটে দেড় শতাধিক শিল্পকারখানা চরম উৎপাদন সমস্যায় পড়েছে। এতে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তারা। গত তিন বছর ধরে চলমান গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) এবং ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভরতা বাড়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর উৎপাদন সক্ষমতা কমেছে উল্লেখযোগ্য হারে।

এই প্রেক্ষাপটে শনিবার সকাল ৭টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় অবস্থিত লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত সবুজ কারখানা মিথিলা টেক্সটাইলের ওভেন ডাইং ইউনিট পরিদর্শনে আসেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, “আমি সরেজমিনে এসে গ্যাস সংকটের বাস্তবতা দেখতে পেয়েছি। এই সংকট নিরসনে আমরা কাজ করছি।”

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান জানান, “গত বছরের অক্টোবরের পর থেকে গ্যাস চাপ দিনে ০.৫ থেকে ১ পিএসআই এবং রাতে ১.৫ থেকে ২ পিএসআই-এ নেমে এসেছে। এতে করে কারখানা সচল রাখা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে উৎপাদন সক্ষমতা নেমে এসেছে মাত্র ৩০ শতাংশে। গ্যাসের অভাবে অনেক অর্ডার গ্রহণ করাও সম্ভব হচ্ছে না। যেসব অর্ডার হাতে আছে, তা পূরণে লোকসান হলেও বায়ারদের পণ্য দিতে হচ্ছে। তুষ-চালিত বয়লার দিয়ে তিনগুণ ব্যয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “যদি স্বাভাবিক গ্যাস সরবরাহ থাকতো, তাহলে শুধু মিথিলা গ্রুপ থেকেই প্রতিবছর প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো।”

পেট্রোবাংলার চেয়ারম্যান কারখানার মালিকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিতাস গ্যাসের এমডির কাছে গ্যাস সরবরাহে অস্বাভাবিক ওঠানামা সম্পর্কে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “সারাদেশেই গ্যাস সরবরাহ কম রয়েছে। আড়াইহাজার গ্যাস বিতরণ এলাকার সর্বশেষ প্রান্ত হওয়ায় অন্যান্য শিল্পকারখানাগুলো গ্যাস টানার পর এখানে চাপ কমে যায়। তবে সরকার এই সমস্যার সমাধানে কাজ করছে।”

পরিদর্শনকালে পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান, মাহবুব খান হিমেলসহ পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ

Link copied!