ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাগুরায় সিগারেটে ‘কৃত্রিম সংকট’, দোকানিকে জরিমানা

মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রতিনিধি:

জুন ২২, ২০২৫, ০৫:৩১ পিএম

মাগুরায় সিগারেটে ‘কৃত্রিম সংকট’, দোকানিকে জরিমানা

মাগুরা শহরের কেশবমোড় এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে সিগারেটের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ জুন) দুপুরে কেশবমোড় ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বেলা ১টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তদন্তে দেখা যায়, কেশবমোড়ের মেসার্স লক্ষ্মণ স্টোরে বেনসন সিগারেটের প্রতি প্যাকেট পাইকারি মূল্য ৩৭০ টাকা হলেও তা ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটির মালিক লক্ষ্মণ কুমার শিকদারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সে বিষয়ে আমরা কঠোর। অভিযানে একটি দোকানকে জরিমানা করা হয়েছে, অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল। অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও বিক্রির রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

বিআরইউ

Link copied!