ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে ডাকাত ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ২৩, ২০২৫, ০৩:০৮ পিএম

আড়াইহাজারে ডাকাত ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত ডাকাত, মাদক ব্যবসায়ী ও ১৫টি মামলার আসামি ডালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ডালিম উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সোমবার সকাল ১০টায় দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তিনি ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বিচার ও গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করেন। তারা আরও জানান, ডালিমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্তসহ অন্তত ১৫টি মামলা থানায় রয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, “তার নামে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা থাকলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!