ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের পুলিশ হতে পারলেই কলঙ্ক মুছে যাবে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২৩, ২০২৫, ০৫:৪৯ পিএম

জনগণের পুলিশ হতে পারলেই কলঙ্ক মুছে যাবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পুলিশ যদি জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারে, তাহলে পুলিশের কলঙ্ক মুছে যাবে।”

সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সহকারী দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ঘটে যাওয়া ‘মব’ (জনতা কর্তৃক সহিংসতা) সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “এ ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় বাহিনীর কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে যারা এই সহিংসতা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীতে সংস্কার শুরু হয়েছে, যার ফলে পুলিশ ধীরে ধীরে জনবান্ধব হতে শুরু করেছে। আগের মতো এখন আর পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় না। জনগণ যদি পুলিশের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমিও তাতে সন্তুষ্ট। জনগণের সন্তুষ্টি অর্জনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ

Link copied!