ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুন ২৫, ২০২৫, ০৫:১৯ পিএম

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।

বুধবার (২৫ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জন এখন সময়ের দাবি। জনসচেতনতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-খুদা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী) মাসুদ রানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী ও সাংবাদিক সায়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অসুস্থ, দুঃস্থ, অগ্নিদগ্ধ ও মেধাবী শিক্ষার্থীদের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক।

বিআরইউ

Link copied!