ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পলাশপুর জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ২৬, ২০২৫, ০৫:২৫ পিএম

পলাশপুর জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান-কারবারি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর পলাশপুর জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় থানার পুলিশ প্রতিনিধি, আনসার ও ভিডিপি সদস্য, স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, হেডম্যান-কারবারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার ও জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ও মেডিকেল অফিসার, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, অন্যান্য পদবির সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহীনূল ইসলাম বলেন, “সকলের সহযোগিতায় পলাশপুর জোনে একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

ইএইচ

Link copied!