ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

সাইদুর রহমান, মিরপুর (কুষ্টিয়া)

সাইদুর রহমান, মিরপুর (কুষ্টিয়া)

জুন ২৬, ২০২৫, ০৯:১০ পিএম

মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মৃতের স্বজনদের কাছ থেকে ডাকাত দল প্রায় ৩২ হাজার ৬০০ টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দুর্গাপুর মাঠে পান বরজের কাছে এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাতে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সৌদিরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০) মারা যান। রাত ১০টার দিকে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে স্বজনরা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

পথে রাত ২টার দিকে দুর্গাপুর মাঠে পৌঁছালে চার থেকে পাঁচজনের একটি ডাকাত দল বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্সটির গতি রোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

মৃতের ভাই রফিকুল ইসলাম জানান, “আমার কাছ থেকে ২০ হাজার টাকা এবং অন্য স্বজনদের কাছ থেকে আরও ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এছাড়াও আমার ছোট বোনের কানে থাকা স্বর্ণের দুল জোরপূর্বক ছিঁড়ে নেয় তারা।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!