ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

জুন ২৮, ২০২৫, ০৫:৫৮ পিএম

কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দোয়াড়ি জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। শনিবার সকাল ১০টা থেকে পৌর শহরের বিভিন্ন বাজারে পরিচালিত এ অভিযানে ৭টি দোকানে হানা দেওয়া হয়। জব্দকৃত জালগুলো পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর। অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ছিলেন পুলিশ ও বিজিবি সদস্যরা।

অভিযানে ৪টি দোকান থেকে ৯৯৫ কেজি কারেন্ট জাল এবং ৭৬০ কেজি চায়না দোয়াড়ি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া সাতটি দোকানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট ১১টি মামলায় এসব জাল জব্দ করা হয় এবং পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযান অব্যাহত থাকবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘এই জাল ব্যবহার করে জলাশয়ে মাছের ডিম ও ছোট মাছ নিধন করা হয়, যা পরিবেশগতভাবে ভয়াবহ ক্ষতি করে। তাই এর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বিআরইউ

Link copied!