ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৫, ০৪:১১ পিএম

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা

অনৈতিকভাবে গঠিত এবং বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে ঝিনাইদহের মহেশপুরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নবঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্রজনতা। 

বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের পুরোনো নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। তিনি বলেন, “অহংকার ও অর্থের বিনিময়ে নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের জোরে নেতৃত্ব দখল করতে চায়, তারা গণতন্ত্র নয়, লেনদেনের বাজার গড়ে তুলতে চায়।”

তিনি আরও অভিযোগ করেন, “নতুন উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে যাঁকে বসানো হয়েছে, তার ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি একজন ক্ষমতাসীন দলের নেতার সন্তান। প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে নেতৃত্ব বণ্টন করা হয়েছে, যা চরম অবিচার।”

সংগঠনের আহত ও সক্রিয় কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান, সিফাত—এদের নাম উল্লেখ করে বক্তারা বলেন, “আন্দোলনের প্রথম সারির এসব কর্মীরা আজ অবহেলিত। অথচ যারা আন্দোলনে কখনো যুক্ত ছিল না, তারা এখন নেতৃত্বে এসেছে টাকার জোরে।”

এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, সিনিয়র জুলাই যোদ্ধা ও যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!