ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জুলাই ১৪, ২০২৫, ০৫:০৭ পিএম

ফরিদগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে পিইডিপি-৪ (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪) এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীসহ মোট ১৮ জন শিক্ষার্থীর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম ও ওয়ালি উল্লাহ।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলকতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!