ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

জুলাই ২৬, ২০২৫, ০২:১০ পিএম

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. পান্নু বিশ্বাস (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. পান্নু বিশ্বাস পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে পান্নু বিশ্বাসকে আটক করা হয়। পরে তার নিকট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মফিজুল ইসলাম।

বিআরইউ

Link copied!