ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

আগস্ট ২, ২০২৫, ০৭:৪৫ পিএম

লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেনসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন—তনু মোল্যা, কাজি অমিত, শামীম রেজা, মো. শাওন রহমান, মো. হাফিজুর রহমান, মো. আলামীন হোসেন, মোকলেস শেখ,  মো. মাসুদ রানা ও মো. এজাজ আহম্মেদ। 

এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতিকালে একত্রিত হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

ইএইচ

Link copied!