ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৫, ০১:১৫ পিএম

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিতু মিয়াকে (৬৫) বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার নাসিরনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিতনা বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিতু মিয়া একজন এজাহারভুক্ত আসামি। মামলাটি করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের বহিষ্কৃত আহ্বায়ক শাহ আলম পাঠান। ওই মামলায় মোট ১১৮ জনকে আসামি করা হয়, যার মধ্যে জিতু মিয়া ছিলেন ২৮ নম্বর আসামি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মো. জিতু মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।”

ইএইচ

Link copied!