ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৫, ০৩:৪৮ পিএম

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিশেষ অভিযানে মাসুক আমিন ওরফে মাসুক (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগর এলাকায় নিজের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে ধরা হয়। 

এ সময় তার কাছে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানায় পুলিশ।

মাদক কারবারি মাসুক মুরাদনগর পূর্বপাড়ার নুরুল আমিনের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মাসুকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাসুক একজন চিহ্নিত মাদক সম্রাট ও পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ইএইচ

Link copied!