শিবচর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫, ১২:৫৯ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালক মিজান শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে।
সোমবার সকাকে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় লাশটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান যায়, গত ৩১ জুলাই পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দির মৃত আজিজ শেখের ছেলে মিজান ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরদিন স্ত্রী রহিমা বেগম থানায় একটি সাধারণ ডায়রি করেন।
এরপর পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে কুষ্টিয়ার কুমারখালী থেকে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। শামীমের তথ্য অনুযায়ী খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতর থেকে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন জানান, ভ্যান ছিনতাই করতেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর